ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ রাখতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল জাজিরা’য় এ কথা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রধান উপদেষ্টার ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশ হয়। সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার, যিনি শেখ হাসিনার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করেন।
শেখ হাসিনার বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, "ব্যাংককে বিমসটেক সম্মেলন হয়েছিল। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছিলো আমার। আমি তাকে স্পষ্ট করি, ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান, তাহলে এ বিষয়ে আমি কিছু করতে পারব না। তবে অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন, তার কথা বলা উচিত হবে না। কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন। আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়।"
এ সময় আল জাজিরার সাংবাদিক জিজ্ঞেস করেন, "মোদি কী বলেছিলেন?" এর উত্তরে ড. ইউনূস বলেন, "তিনি বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না।"
এছাড়া, সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে অথবা পরের বছরের জুনে নির্বাচন দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ড. ইউনূস জানান, দেশের রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ নিয়ে একমত হয়, তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে, যদি ‘বৃহৎ সংস্কার প্যাকেজ’ চাইলে, নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |