| বঙ্গাব্দ

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণের অভিযোগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-11-2026 ইং
  • 269732 বার পঠিত
চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণের অভিযোগ
ছবির ক্যাপশন: চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকায় বাগান মালিক ও শ্রমিক অপহরণের অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে ৩০ জন বাগান মালিক ও শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হলেও এখনো অন্তত ২০ জন জিম্মি রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার হাইদগাঁও অগ্নিছড়া এলাকায় বাগানে যাওয়ার পথে ‘কল্লা কামাল’ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, অপহরণের সময় সন্ত্রাসীদের কবল থেকে প্রায় আটজন পালিয়ে আসতে সক্ষম হন। তবে তাদের মধ্যে মোহাম্মদ তাজুল (৫০) নামে একজনকে মারধর করে গুরুতর আহত করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি সন্ত্রাসীদের বিষয়ে পুলিশ বা গণমাধ্যমকে কোনো তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে হামলা চালানো হয়। মঙ্গলবার সকালে বাগানে যাওয়ার পথে কল্লা কামালের নেতৃত্বে প্রায় ১৪ জন সশস্ত্র ব্যক্তি ভারী আগ্নেয়াস্ত্রের মুখে বাগান মালিক ও শ্রমিকদের জিম্মি করে।

এ সময় সন্ত্রাসীদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে মোহাম্মদ তাজুলকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

তাজুলের ভাই জেবর মল্লুক জানান, আহত অবস্থায় পাহাড় থেকে নেমে আসার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে তাজুলকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ত্রাসীদের ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা লাভলু জানান, জিম্মিদশা থেকে জসিম, কালু মিয়া, করিম ও জকুসহ প্রায় আটজন পালাতে সক্ষম হয়েছেন। এখনো অন্তত ২০ জন জিম্মি রয়েছেন বলে দাবি করেন তিনি। তবে অপহরণকারীরা এখন পর্যন্ত মুক্তিপণ চেয়ে কারও সঙ্গে যোগাযোগ করেনি।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হাইদগাঁও শ্রীমাই অগ্নিছড়া এলাকা থেকে অপহরণের পর জিম্মিদের রাঙ্গুনিয়া থানা এলাকার একটি দুর্গম পাহাড়ি জঙ্গলে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, পটিয়া, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রাঙ্গুনিয়ার সরফভাটার ‘  

কল্লা কামাল বাহিনী’ অন্যতম। বাগানে প্রবেশের ক্ষেত্রে নিয়মিত চাঁদা ও নির্ধারিত টোকেন নেওয়ার চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তারা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency