| বঙ্গাব্দ

হেলাল খানের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ জয় চৌধুরীর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-11-2026 ইং
  • 228569 বার পঠিত
হেলাল খানের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ জয় চৌধুরীর
ছবির ক্যাপশন: হেলাল খান ও জয় চৌধুরীকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা

চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এফডিসিতে ঢুকে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি এফডিসিতে ঢুকে কয়েকজন শিল্পীর ওপর চড়াও হন হেলাল খান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নেন।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। পরে জাসাসের আহ্বায়ক হেলাল খান জয় ও অন্য শিল্পীদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে জয় চৌধুরী বলেন, ‘হেলাল খান সেদিন কেন ওই রকম আচরণ করলেন, আমি ঠিক বুঝলাম না। সেদিন তিনি ১০০ বহিরাগত শিল্পী এনে আমাদের শিল্পীকে বাস্টার্ড বলেছেন। আমাদের শিল্পীকে গালিগালাজ করেছেন। এটা তো তিনি করতে পারেন না। উনি এখন এই আচরণের পর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম মিথ্যা কথা বলছেন।’

হেলাল খান তাকে মারার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তিনি অহেতুক খারাপ আচরণ করেছেন। উনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে। যদি এমন হতো উনারা প্রোগ্রাম করছেন আর আমি আড্ডা দিচ্ছি, উনি ডাকতে আসছেন, আমরা যাইনি, তাহলেও কথা ছিল। কেন এসে গায়ে পড়ে এটা করছেন, আমার সঙ্গে করেছেন, মেনে নিলাম। তিনি আমার গুরুজন। কিন্তু উনি বহিরাগত নিয়ে এসে আমার সকল মেম্বারকে বাস্টার্ড বলতে পারেন না। আমার মেম্বারদের মারার হুমকি দিতে পারেন না।’

শিল্পীদের আত্মসম্মানবোধের বিষয়টিও তুলে ধরেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘করোনা থেকে শুরু করে নানা প্রতিকূল অবস্থায় উনাদের তো পাওয়া যায়নি। সে সময় আমরা যা করেছি, সামান্য যদি উনাদের পেতাম। আজ তিনি হুট করে এসে অর্ডার করছেন, আমরা শিল্পীরা কারও কাছে মাথা বিক্রি করে দেইনি। আমাদের শিল্পীদের একটা আত্মসম্মানবোধ আছে। কে কী সিদ্ধান্ত নেবে শিল্পীরা, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency