| বঙ্গাব্দ

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 333841 বার পঠিত
৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত
ছবির ক্যাপশন: দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা। প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতাও পাবেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রবেশ করতে হবে www.dydaiproject.com/apply ওয়েবসাইটে।

সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে রাখতে হবে। বৈধ আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান জানানো হবে। পরীক্ষার সময় মেসেজে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে ২৯ নভেম্বর। পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। নির্বাচিতদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর ২০২৬। চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণার্থীদের বাছাইয়ের জন্য প্রতিটি জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে ভর্তি কমিটি গঠন করা হবে। ওই কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।

প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদপত্র দেওয়া হবে।

বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency