| বঙ্গাব্দ

‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 07-11-2026 ইং
  • 75905 বার পঠিত
‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল
ছবির ক্যাপশন: মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মানিক মিঞা অ্যাভিনিউয়ে ‘কনসার্ট ফর সলিডারিটি’: তরুণদের উপচে পড়া ভিড়

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’কে কেন্দ্র করে ব্যান্ড সংগীতপ্রেমীদের এক বিশাল মিলনমেলা বসেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই বিশাল সংগীত উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

শুক্রবার সকাল থেকেই অনুষ্ঠানস্থলে দর্শনার্থীদের উৎসাহ লক্ষ্য করা গেলেও দুপুরের পর বিশেষ করে সংলগ্ন এলাকায় বিএনপির র‍্যালি শেষ হতেই মানিক মিঞা অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়। সব বয়সী শ্রোতা ও তরুণ-তরুণীরা প্রিয় ব্যান্ডের গান সরাসরি উপভোগ করতে উপস্থিত হন।

জনপ্রিয় ৭ ব্যান্ডের পরিবেশনা ও উন্মুক্ত আয়োজন সংগীতপ্রেমীদের সুরের মূর্ছনায় ভাসাতে কনসার্টে গান পরিবেশন করছে দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় সাতটি ব্যান্ড— নগর বাউল (জেমস), মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন এবং মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হওয়া এই দীর্ঘ সংগীত আয়োজন টানা প্রায় সাত ঘণ্টা ধরে চলবে। সাধারণ দর্শকদের জন্য পুরো প্রাঙ্গণ উন্মুক্ত রাখা হয়েছে।

সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস ও অনুভূতি কনসার্টস্থলে আসা রাজধানীর বিভিন্ন এলাকার তরুণ-তরুণীদের মাঝে দারুণ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঢাকার মোহাম্মদপুর থেকে আসা শ্রোতা মিফতাহুল জান্নাত বলেন, “একই মঞ্চে দেশের এতগুলো শীর্ষ ব্যান্ডের গান শোনার সুযোগ সত্যিই দুর্লভ। বিশেষ করে নগর বাউল জেমস ও মাইলসের পরিবেশনা সরাসরি উপভোগ করতে এসে বন্ধুদের নিয়ে ভীষণ ভালো লাগছে।”

আরেক দর্শনার্থী মাহি সিয়াম জানান, এ ধরনের উন্মুক্ত সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে নতুন করে পরিচিত করবে এবং সুস্থ ধারার বিনোদন বজায় রাখতে ভূমিকা রাখবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার এত বড় গণজমায়েত ও উন্মুক্ত কনসার্টকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কনসার্টস্থল ও এর আশপাশের রাস্তায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে তৎপর রয়েছেন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency