| বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 6077 বার পঠিত
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
ছবির ক্যাপশন: রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, সৌদির নীরবতা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে আঘাত হেনেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সরাসরি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছে। এতে বিমানবন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার জন্য বিমান সংস্থা, বিমানকর্মী ও যাত্রীদের প্রতি আগে দেওয়া সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করেন ইয়াহিয়া সারি। তবে তার বক্তব্য অনুযায়ী, মক্কা ও মদিনার আকাশসীমা এই সতর্কতার আওতামুক্ত থাকবে।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর এই হামলার দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফলে ক্ষেপণাস্ত্রটি সত্যিই বিমানবন্দরে আঘাত করেছে কি না এবং সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency