| বঙ্গাব্দ

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 03-11-2026 ইং
  • 43652 বার পঠিত
বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: বড়দিন উদযাপনে অনুদান

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৬ উদযাপনে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদানের আবেদন করা হলেও আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে তিন কোটি টাকা অনুদানের অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপিত হবে। এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়।

সারসংক্ষেপে চলতি বছর বড়দিন উদযাপনের জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে দুই কোটি টাকা বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন।

এর ফলে বড়দিন উদযাপনের জন্য ট্রাস্টটি প্রাথমিক প্রস্তাবের তুলনায় এক কোটি টাকা বেশি অনুদান পাচ্ছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

সংবাদ পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency