| বঙ্গাব্দ

চুরি করতে গিয়ে ধরা, ছাদ থেকে লাফিয়ে যুবক নিহত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-10-2026 ইং
  • 27874 বার পঠিত
চুরি করতে গিয়ে ধরা, ছাদ থেকে লাফিয়ে যুবক নিহত
ছবির ক্যাপশন: ছাদ থেকে লাফিয়ে যুবক নিহত

খুলনায় অ্যাজাক্স জুট মিলের ছাদ থেকে লাফিয়ে পড়ে চোর সন্দেহে যুবকের মৃত্যু

প্রতিবেদক: বুলবুল আহমেদ

খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সম্রাট নগরীর দৌলতপুর সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সম্রাট ঢালীসহ আরও দুজন যুবক চুরির উদ্দেশে খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করে। ঘটনাটি সেখানে থাকা কয়েকজন নিরাপত্তা প্রহরী টের পায়। পরে তাদের তিনজনকে ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও সম্রাট মিলের ছাদ থেকে লাফ দেয়। এতে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আঘাত পায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নগরীর খানজাহান আলী থানার ওসি আবুল বাসার বলেন, সকালে যন্ত্রপাতি চুরির উদ্দেশে সম্রাটসহ আরও দুইজন মিলের ভেতরে প্রবেশ করে। মিলের নিরাপত্তা প্রহরীদের উপস্থিতি টের পেয়ে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারলেও সম্রাট ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ২টার দিকে সে মারা যায়। তার বিরুদ্ধে থানায় একটি চুরিসহ আরও মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency