প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম ব্যাংক এশিয়া পিএলসি নতুন জনবল নিয়োগের জন্য একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ‘ট্রানজ্যাকশন ব্যাংকিং’ বিভাগের ইউনিট প্রধান পদে অভিজ্ঞ ও দক্ষ পেশাদারদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি (Bank Asia PLC)
পদের নাম: ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং (Unit Head, Transaction Banking)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম / বেসরকারি চাকরি
কর্মক্ষেত্র: অফিসিয়াল কর্মস্থল
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন
কর্মস্থল: যেকোনো জায়গায়
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor's) ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য পেশাগত দক্ষতা: ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট (Cash Management) কিংবা করপোরেট লায়াবিলিটি (Corporate Liability) সংক্রান্ত কার্যক্রমে সুনির্দিষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্যতার ভিত্তিতে আকর্ষক বেতন নির্ধারিত হবে)।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যবীমা এবং অন্যান্য কর্পোরেট সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
আবেদন প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা ব্যাংক এশিয়া পিএলসির অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল বা নির্ধারিত অনলাইন মাধ্যম ভিজিট করে নির্দিষ্ট সময়ের মধ্যে জীবনবৃত্তান্তসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ব্যাংকটির অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |