প্রতিবেদক: বুলবুল আহমেদ
বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স-এ জনবল নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৩তম ও ১৬তম গ্রেডের মোট তিনটি ক্যাটাগরিতে সর্বমোট ১০ জনকে এই নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
যোগ্যতা সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
১. স্টেনোগ্রাফার কাম- কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ২৪,০০০ - ৫৮,০০০ টাকা (১৩তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়া সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
২. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ২৪,০০০ - ৫৮,০০০ টাকা (১৩তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
৩. ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০ - ৫২,৯০০ টাকা (১৬তম গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |