প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং (Aarong) নতুন জনবল নিয়োগের বড় সুযোগ নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন আউটলেটে পার্ট-টাইম কাজের ভিত্তিতে ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে মোট ১৮০ জন কর্মী নিয়োগের জন্য আজ ১১ অক্টোবর ২০২৬ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীরা আজ থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। এইচএসসি পাসেই আবেদনের সুযোগ রাখা হয়েছে এবং এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
প্রতিষ্ঠানের নাম: আড়ং (Aarong)
পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ১৮০ জন
চাকরির ধরন: পার্ট-টাইম (খণ্ডকালীন)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান পাস
অভিজ্ঞতা: প্রযোজ্য নয় (অভিজ্ঞতাহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন)
অন্যান্য দক্ষতা: খুচরা বিক্রয় ও গ্রাহকসেবা সংক্রান্ত সাধারণ যোগাযোগ দক্ষতা থাকতে হবে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: ঢাকা (আড়ংয়ের বিভিন্ন শোরুম/আউটলেটে)
বেতন: ১০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুযোগ-সুবিধা: আড়ংয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আড়ংয়ের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল বা নিয়োগসংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |