প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
ক্যারিয়ারের ৭৫তম ফ্রি-কিক গোল করেছেন লিওনেল মেসি। তাঁর দুর্দান্ত গোলে সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এই গোলের মাধ্যমে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। এরপর ২৪তম মিনিটে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান মেসি। পেনাল্টি বক্সের বাইরে ডান দিক থেকে বাঁ পায়ে নেওয়া তাঁর ফ্রি-কিক কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই দূরের কোণা দিয়ে জালে জড়ায়।
এটি ছিল ইন্টার মায়ামির হয়ে মেসির ১০১তম গোল। একই সঙ্গে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৩০টিতে।
ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই তালিকায় শীর্ষে আছেন ব্রাজিলের মার্সেলিনহো কারিওকা, যাঁর গোলসংখ্যা ৭৮টি। মেসি তাঁর চেয়ে তিন গোল পিছিয়ে আছেন।
গত ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে দুটি ফ্রি-কিক গোল করার পর মেসির ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়িয়েছিল ৭৪টিতে। সান দিয়েগোর বিপক্ষে সর্বশেষ গোলটি তাঁকে নতুন মাইলফলকে নিয়ে গেছে।
ফ্রি-কিক থেকে গোলের তালিকায় রবার্তো দিনামিতে ও জুনিনহো পের্নামবুকানোর মতো কিংবদন্তিদেরও ছাড়িয়ে গেছেন মেসি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |