প্রতিবেদক: বুলবুল আহমেদ
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক সংঘাতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়া এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে হুড়হুড় করে বেড়েছে তেলের দাম। এই জ্বালানি অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে; যার ফলে যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের দরপতনের চিত্র দেখা গেছে। তেলবাহী বাণিজ্যিক জাহাজে হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ঘর অতিক্রম করে। তবে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান যে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনো সামরিক হামলা চালাবে না। মার্কিন প্রেসিডেন্টের এই আশ্বস্ত করার মতো বার্তার পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়।
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার আঁচ সরাসরি পড়ে শেয়ারবাজারেও। গত বৃহস্পতিবার লেনদেন শেষে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পায়। একই ধরনের মন্দা ও দরপতন প্রত্যক্ষ করা গেছে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শেয়ার সূচকেও।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যকার সংঘাত নতুন মোড় নেওয়ায় সৌদির রাজধানী রিয়াদসহ পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয় যে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রিয়াদ বিমানবন্দরে হামলা চালিয়েছে।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে গত এক মাসে তেল ও গ্যাস পরিবহন কিছুটা বাড়লেও সাম্প্রতিক সময়ে এই নৌপথে তেলবাহী জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
জ্বালানি বাজার বিশ্লেষক ও পরামর্শক প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হোর্হে লিওন মনে করেন, লোহিত সাগর অঞ্চলের সার্বিক পরিস্থিতি যেভাবে দ্রুত অবনতির দিকে যাচ্ছে, তাতে বাজারে তেলের দাম আরও কমার কথা থাকলেও তা আটকে রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধ পরিস্থিতি এবং সামুদ্রিক বাণিজ্যে নিরাপত্তার অভাব বৈশ্বিক অর্থনীতিকে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |