নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে শেখ হাসিনার নামসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত ব্যানারটিও জব্দ করা হয়েছে। Pasted text
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালির আয়োজন করা হয়। বিদ্যালয় থেকে বের হয়ে র্যালিটি তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’ বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, আবুল হাশেম ভূঁইয়াকে একটি বিশেষ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার শিক্ষক দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
সূত্র: কালবেলা
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |