প্রতিবেদক: বুলবুল আহমেদ
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে, আর ওয়ানডে দলের অধিনায়কত্ব সামলাবেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সাহিবজাদা ফারহান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট হাতে নজরকাড়া তরুণ রাজাউল্লাহ প্রথমবারের মতো পাকিস্তানের সাদা বলের দলে ডাক পেয়েছেন। এছাড়া উইকেটকিপার-ব্যাটার সাদ বায়গ জায়গা পেয়েছেন ওয়ানডে দলে এবং মোহাম্মদ ইমরান রন্ধাওয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অলরাউন্ডার সালমান আলী আগাকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে দলে বহাল রয়েছেন। দলে জায়গা পাননি উইকেটকিপার-ব্যাটার উসমান খান ও স্পিনার উসমান তারিক। এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা পেসার আলী রাজা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ ও আহমেদ দানিয়ালও ঘরের মাঠের এই সিরিজের দলে নেই।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হবে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার পর বাকি লিগ ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ ইমরান রন্ধাওয়া, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বায়গ (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।
দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মাইক হেসন। এছাড়া বোলিং কোচ হিসেবে শাউন টেইট, ব্যাটিং কোচ মাইকেল স্মিথ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মনসুর আমজাদ। দলের ম্যানেজার হিসেবে থাকছেন নাভিদ আকরাম চিমা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |