প্রতিবেদক: বুলবুল আহমেদ
একটি কবরে মৃত ব্যক্তির দেহ বা হাড়গোড় সম্পূর্ণ পচে মাটিতে মিশে যাওয়ার আগে সেখানে অন্য কাউকে দাফন করা যাবে কি না—এ বিষয়ে ইসলামি শরিয়তে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ঢাকার বিমানবন্দরের জামিয়া বাবুস সালামের মুফতি ও মুহাদ্দিস জাওয়াদ তাহের।
ইসলামি শরিয়তের মূল নীতি অনুযায়ী, প্রতিটি কবর একজন নির্দিষ্ট মৃত ব্যক্তির জন্য নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত প্রথম দাফনকৃত ব্যক্তির দেহ ও হাড়গোড় সম্পূর্ণ পচে মাটিতে মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত সেই কবর খুঁড়ে অন্য কাউকে সেখানে দাফন করা নাজায়েজ ও হারাম।
এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ‘দিন’ বা ‘বছর’ ইসলাম নির্ধারণ করে দেয়নি। মাটির প্রকৃতি, আবহাওয়া এবং চারপাশের পরিবেশের ওপর নির্ভর করে মৃতদেহ পচে যাওয়ার সময়কাল ভিন্ন হতে পারে। যদি প্রথম মৃত ব্যক্তির দেহ ও হাড় সম্পূর্ণ পচে মাটি হয়ে যায় এবং সেখানে লাশের আর কোনো অস্তিত্ব না থাকে, কেবল তখনই ওই স্থানে অন্য কাউকে দাফন করা জায়েজ।
প্রসিদ্ধ ফিকহগ্রন্থ ‘ফাতাওয়া শামী’ (খণ্ড ২, পৃষ্ঠা ২৩৩)-এর উদ্ধৃতি দিয়ে মুফতি জাওয়াদ তাহের জানান, কোনো মৃত ব্যক্তি পুরোপুরি পচে মাটিতে মিশে যাওয়ার আগে তার কবর খুঁড়ে অন্য কাউকে দাফন করা ম্নকর ও নিষিদ্ধ। আল্লামা ইবনে আবেদিন শামী (রহ.) উল্লেখ করেছেন, অজ্ঞতা বশত বা না বুঝে অনেক সময় কবর খোঁদকরা ব্যক্তিরা এমন কাজ করে থাকেন, যা শরিয়তের দৃষ্টিতে স্পষ্ট অন্যায় এবং মৃত ব্যক্তির অবমাননা।
তবে মৃত ব্যক্তির শরীর ও হাড়গোড় সম্পূর্ণ পচে মাটিতে মিশে যাওয়ার পর ওই স্থানটি যেহেতু কেবলই মাটিতে পরিণত হয়, তাই সেখানে অন্য কাউকে দাফন করায় কোনো বাধা নেই বলে মত দিয়েছেন ফকিহগণ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |