| বঙ্গাব্দ

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-10-2026 ইং
  • 8537 বার পঠিত
শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে
ছবির ক্যাপশন: ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে।

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬

ভোজপুরী সিনেমার অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। আসন্ন সিনেমা ‘ভূতনি কা বদলা’-এর একটি দৃশ্যের শুটিং চলাকালে হঠাৎ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার পোশাকে আগুন ধরে যায়।

ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে সিনেমাটির শুটিং চলছে। চিত্রনাট্যের প্রয়োজনে একটি দৃশ্যে আগুন ব্যবহার করা হচ্ছিল। ওই সময় হঠাৎ জোরে বাতাস শুরু হলে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের দিকে চলে আসে।

সঞ্জনা তখন আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করছিলেন। একপর্যায়ে তার পোশাকে আগুন ধরে গেলে সেটে থাকা ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শুটিং সেটে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা যায়। এতে সেখানে থাকা অন্যদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।

ঘটনা সম্পর্কে সঞ্জনা জানান, সিনেমার গল্প ও চরিত্রের প্রয়োজনে তাকে আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটি করতে হচ্ছিল। কিন্তু হঠাৎ বাতাস বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার পোশাকে আগুন ধরে যায়।

তবে এ ঘটনায় সঞ্জনা আহত হননি। শুটিং ইউনিটের অন্য কোনো সদস্যও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অভিনেত্রী জানান, সিনেমাটির গল্প ও চরিত্রকে ফুটিয়ে তুলতে পুরো টিম বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্যের শুটিং করছে। মুক্তির পর দর্শক সিনেমাটির গল্প, উপস্থাপনা ও শিল্পীদের অভিনয় উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

‘ভূতনি কা বদলা’ সিনেমাটির শুটিং বর্তমানে উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে চলছে।

সূত্র: যুগান্তর

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency