প্রতিবেদক: বুলবুল আহমেদ
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পূর্ণ দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
তথ্য উপদেষ্টা বলেন, দেশের আদালত কর্তৃক শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও রায়ের প্রসঙ্গ তুলে ভারত সরকারের কাছে তাঁকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক দাবি জানানো হয়েছে। দুই দেশের নিয়মিত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে নিজের সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জানান, সেই বৈঠকে তিনি বাংলাদেশের এই সুনির্দিষ্ট অবস্থান দ্ব্যর্থহীনভাবে তুলে ধরেছেন। এছাড়া সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গেও ভারতীয় প্রতিনিধিদের বৈঠকে বিষয়টি নিয়মিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জানান তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |