প্রতিবেদক: বুলবুল আহমেদ
নেইমার-পরবর্তী সময়ে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির নতুন উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেলেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। নতুন বিশ্বকাপ চক্রে সেলেসaoদের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জার্সি গায়ে মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান তারকা।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দলটির খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে। সেখানেই রাফিনিয়ার নামের পাশে দেখা গেছে ১০ নম্বর জার্সিটি, যা প্রথম প্রকাশ করে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপসহ দীর্ঘ সময় ধরে ব্রাজিলের ১০ নম্বর জার্সিটি নিজের দখলে রেখেছিলেন নেইমার। তবে ১০ নম্বর জার্সি রাফিনিয়ার জন্য পুরোপুরি নতুন নয়; এর আগে নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও এই জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। যদিও ব্রাজিলের হয়ে তার ক্যারিয়ারে অধিকাংশ ম্যাচেই ১১ নম্বর জার্সি পরে খেলতে দেখা গেছে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |