প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
ফুটবল বিশ্বের অন্যতম আবেগঘন মুহূর্তের অপেক্ষায় সমর্থকরা। আর্জেন্টিনার হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি।
আগামী ৬ অক্টোবর ২০২৬, বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো মাঠে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আবেগ।
মেসির বিদায়ী মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে সামনে এসেছে বিশেষ ডিজাইনের ‘নম্বর ১০’ জার্সি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের সঙ্গে জার্সিতে রয়েছে বিশেষ সোনালি নকশা, মেসির নাম এবং তাঁর বিখ্যাত ১০ নম্বর।
আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলা শুরু হয়েছিল দুই দশকেরও বেশি সময় আগে। এই দীর্ঘ সময়ে তিনি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। ২০২২ সালে তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।
এখন সেই দীর্ঘ যাত্রার শেষ মুহূর্ত সামনে। ৬ অক্টোবরের ম্যাচটি তাই মেসি ও আর্জেন্টিনার সমর্থকদের জন্য হয়ে উঠতে পারে অত্যন্ত আবেগঘন একটি রাত।
আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিতে মেসির শেষ অধ্যায় কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |