জেসুসের প্রথম পর্তুগাল দলে নতুন চার মুখ, আছেন রোনালদো
প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
বিশ্বকাপ স্কোয়াডে থাকা পাঁচ খেলোয়াড়কে বাদ দিয়ে আসন্ন উয়েফা নেশনস লিগের জন্য পর্তুগালের দল ঘোষণা করেছেন নতুন কোচ জর্জে জেসুস। তাঁর প্রথম দলে নতুন করে ডাক পেয়েছেন চার ফুটবলার।
বিশ্বকাপের দলে থাকা জোসে সা, নেলসন সেমেদো, সামু কোস্তা, গনসালো গেদেস ও মাতেউস নুনেসকে এবার রাখা হয়নি। তাঁদের জায়গায় দলে এসেছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।
উয়েফা নেশনস লিগের ‘এ’ বিভাগের ‘৪’ নম্বর গ্রুপে আছে পর্তুগাল। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পর্তুগিজরা। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের মুখোমুখি হবে তারা।
১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে খেলবে পর্তুগাল। ৪ অক্টোবর নরওয়ের বিপক্ষে আবারও মাঠে নামবে জর্জে জেসুসের দল।
পর্তুগাল স্কোয়াড
গোলকিপার: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার: রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, নুনো তাভারেস।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও পলহিনহা।
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো কনসেইসাও।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |