প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সবশেষ আফগানিস্তান সিরিজেও ৩-০ ব্যবধানে জিতেছে দলটি। তবে সেই জয়ের রেশ কাটতে না কাটতেই টি-টোয়েন্টি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে ভারত।
শনিবার রাতে ভারতকে সরিয়ে র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এই অবস্থান অর্জন করেছে জস বাটলারের দল।
ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। এর আগে সিরিজের প্রথম ম্যাচে সাউদাম্পটনে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে কার্ডিফে ৬ উইকেটে জিতেছিল ইংলিশরা।
ম্যানচেস্টারের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফ্রা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।
১২৫ রানের সহজ লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে যায় ১০ ওভারের মধ্যেই। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন জস বাটলার। ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। গ্যালারিতে বসে পুরো ম্যাচ দেখেন ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত এই সপ্তাহেই আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল। তবু র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারেনি তারা।
ইংল্যান্ড গত ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে। এই ধারাবাহিক সাফল্যের সুবাদে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে টপকে আবারও শীর্ষে উঠল তারা। গত দুই মাসে তিনবার শীর্ষস্থান বদল হয়েছে দুই দলের মধ্যে।
আগামী মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |