প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
ব্যালন ডি’অরের লড়াই যতই উত্তেজনাপূর্ণ হচ্ছে, ততই সামনে আসে একটি প্রশ্ন—বিশ্বসেরা ফুটবলার নির্বাচনে কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? গোল, অ্যাসিস্ট ও ব্যক্তিগত পারফরম্যান্সই কি শেষ কথা, নাকি দলের হয়ে জেতা ট্রফিরও বড় ভূমিকা রয়েছে?
বাস্তবে ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে কোনো একটি পরিসংখ্যানই চূড়ান্ত নির্ধারক নয়। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্য, সেই সাফল্যে খেলোয়াড়ের অবদান, মাঠের আচরণ এবং ফেয়ার প্লের বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।
২০২৬ সালের ব্যালন ডি’অর সামনে রেখে লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, লিওনেল মেসি ও রদ্রির মতো তারকাদের নিয়ে চলছে আলোচনা। তবে শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারিত হন একটি নির্দিষ্ট ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে।
বিজয়ী যেভাবে বেছে নেওয়া হয়
ব্যালন ডি’অরের আয়োজন করে ফ্রান্স ফুটবল। ২০২৪ সাল থেকে উয়েফাও এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়েছে। প্রথমে ৩০ জন ফুটবলারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।
এরপর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের প্রতিটি থেকে একজন করে বিশেষায়িত সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পান। প্রতিটি ভোটার ৩০ জনের তালিকা থেকে নিজের পছন্দের সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে নির্বাচন করেন।
অবস্থান অনুযায়ী ভোটের পয়েন্ট দেওয়া হয় এভাবে—
প্রথম পছন্দ: ১৫ পয়েন্ট
দ্বিতীয় পছন্দ: ১২ পয়েন্ট
তৃতীয় পছন্দ: ১০ পয়েন্ট
চতুর্থ পছন্দ: ৮ পয়েন্ট
পঞ্চম পছন্দ: ৭ পয়েন্ট
ষষ্ঠ পছন্দ: ৫ পয়েন্ট
সপ্তম পছন্দ: ৪ পয়েন্ট
অষ্টম পছন্দ: ৩ পয়েন্ট
নবম পছন্দ: ২ পয়েন্ট
দশম পছন্দ: ১ পয়েন্ট
সব ভোটারের দেওয়া পয়েন্ট যোগ করার পর যে খেলোয়াড় সর্বোচ্চ স্কোর অর্জন করেন, তিনিই ব্যালন ডি’অরের বিজয়ী হন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |