নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের টঙ্গীতে পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ টঙ্গীর কেরানীরটেক এলাকার একটি মাদক বস্তিতে অভিযান চালায়। সেখান থেকে পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতার করা হয়। তিনি মাদক কারবারে জড়িত বলে পুলিশের দাবি।
গ্রেফতারের পর রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশনের দিক দিয়ে নিয়ে যাওয়ার সময় একদল মাদক কারবারি পুলিশের ওপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
এ সময় হামলাকারীরা রেললাইনের পাশে থাকা পাথর কুড়িয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। একপর্যায়ে হামলার সুযোগে হাতকড়াপরা অবস্থায় রাহুলকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্টেশন এলাকা ঘিরে ফেলেন। পরে সেখানে হাতকড়াটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আসামিকে উদ্ধারে এরপর টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর থানায় নেওয়ার সময় একদল ব্যক্তি পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন এবং সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: পুলিশ ও প্রত্যক্ষদর্শী
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |