| বঙ্গাব্দ

বিজয়নগরে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-09-2026 ইং
  • 3923 বার পঠিত
বিজয়নগরে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

বিজয়নগরে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ান বাজার এলাকায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে অটোরিকশায় থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয়নগর উপজেলার চাঁদপুর গ্রামের মো. আজগর আলীর ছেলে মো. কবির হোসেন, একই গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, কাজী আবুল ফায়েজের ছেলে হান্নান কাজী ওরফে রুবেল, মৃত সেলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ এবং মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে শহিদ ভূঁইয়া।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশাটি আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: বিজয়নগর থানা পুলিশ

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency