নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট, ২০২৬
আসন্ন পাকিস্তান সফরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি অংশ নেবে ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হয়ে এই পূর্ণাঙ্গ সিরিজ চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
সফরের শুরু টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তান সফরে সবার আগে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি টি-টোয়েন্টি সিরিজের পর ১৮ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে অত্যন্ত আকর্ষণীয় সাত ম্যাচের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে পাকিস্তানের সঙ্গে লড়বে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রথম তিনটি লিগ ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার পর বাকি ম্যাচ ও ফাইনাল ম্যাচ গড়াবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।
এক নজরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি:
১৮ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (রাওয়ালপিন্ডি)
২০ অক্টোবর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (রাওয়ালপিন্ডি)
২২ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড (রাওয়ালপিন্ডি)
২৫ অক্টোবর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (লাহোর)
২৭ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (লাহোর)
২৯ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড (লাহোর)
৩১ অক্টোবর: ফাইনাল ম্যাচ (লাহোর)
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৩১ অক্টোবর ফাইনাল খেলায় শিরোপার জন্য লড়বে।
টেস্ট সিরিজ ও অন্যান্য সূচি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ চক্র) অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। টেস্ট লড়াইয়ের আগে আগামী ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।
এরপর সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ৯ থেকে ১৩ নভেম্বর রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৭ থেকে ২১ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এটি পাকিস্তানের ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট সিরিজ হতে যাচ্ছে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর টানা দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পিসিবি।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |