| বঙ্গাব্দ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, আবেদন করুন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-08-2026 ইং
  • 5010 বার পঠিত
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, আবেদন করুন
ছবির ক্যাপশন: ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে আকর্ষণীয় বেতনে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, আবেদন করুন

নিজস্ব প্রতিবেদক | ১৮ আগস্ট, ২০২৬

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ফরেন সোয়ার্কিং অ্যান্ড প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নেওয়া হবে। গত রোববার (১৬ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

  • পদের নাম: ফরেন সোয়ার্কিং অ্যান্ড প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার

  • পদসংখ্যা: ০২টি

  • চাকরির ধরন: ফুলটাইম

  • কর্মক্ষেত্র: অফিসে

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

  • অন্যান্য যোগ্যতা: আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এছাড়া মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইআরপি (ERP) সিস্টেমে দক্ষতা থাকতে হবে।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • বয়সসীমা: প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

  • কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

  • বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

  • অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, লভ্যাংশ, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৯ আগস্ট ২০২৬

সূত্র: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল)

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency