ফুটবলের নতুন সুপারস্টার হামজা চৌধুরী সাকিব আল হাসানকে মেগা স্টার হিসেবে মানলেন
বাংলাদেশের ফুটবলের নতুন ক্রেজ হামজা চৌধুরী সাকিব আল হাসানকে দেশের মেগা স্টার হিসেবে মানছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হামজা বলেন, "আমার মনে হয় না সাকিবের সঙ্গে তুলনা করার পর্যায়ে আমি আছি, তিনি একজন মেগা স্টার।"
এদিন, ৩ ঘণ্টার একটি ম্যাচ শেষে প্রায় ১৪ ঘণ্টার বিমান যাত্রা শেষে বাংলাদেশে পা রাখেন হামজা চৌধুরী। সিলেটে নামার পর, সেখানে ভক্তদের আবদার পূরণের পর সড়ক পথে আরও ২ ঘণ্টার যাত্রা শেষে নিজ বাড়িতে পা রাখেন। দীর্ঘ যাত্রাপথ শেষে বাড়িতে পৌঁছানোর পরও একটুও ক্লান্তি অনুভব করেননি এই ফুটবল তারকা। হামজা তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
একটি প্রশ্নে, কত নম্বর জার্সিতে খেলতে চান জানতে চাইলে হামজা চৌধুরী বলেন, "আমি ১৭ কিংবা ১০ নম্বর জার্সি পরতে চাই না, আমার প্রিয় নম্বর হলো ৮।" ৮ নম্বর জার্সিতে ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে খেলতে চান বলে তিনি জানান। হামজা চৌধুরী আরও বলেন, তিনি নিজের ভূমিকা সম্পর্কে নিশ্চিত, এবং ৮ নম্বর জার্সিতে আরও ভালো খেলতে পারবেন।
বিশ্বকাপ খেলার স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে হামজা বলেছেন, "বিশ্বকাপ খেলার স্বপ্ন অবশ্যই রয়েছে, তবে আমি ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।" বর্তমানে তার মূল ফোকাস এশিয়ান কাপ বাছাইপর্বের ওপর।
আগামী ২৫ মার্চ, এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে, ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষ করার পর হামজা চৌধুরী দেশে ফিরে আসেন। সিলেটে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাফুফে কর্তৃপক্ষ।
এদিকে, হামজা চৌধুরীকে নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে আগ্রহের কোন কমতি নেই। তার আগমনে ফুটবলের প্রতি মানুষের উৎসাহ বাড়ছে এবং তাকে নিয়ে আশার সঞ্চার হচ্ছে। হামজা চৌধুরীও জানিয়েছেন, তিনি দেশের ফুটবলকে আরও বড় উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
ফুটবল মাঠে তার যে মনোভাব ও দৃষ্টিভঙ্গি রয়েছে, তা দেখে অনেকেই তাকে দেশের ফুটবলের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত করছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |