আন্তর্জাতিক ও দক্ষিণ এশিয়া ডেস্ক
সর্বশেষ আপডেট: ২২ জুলাই, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষাক্ষেত্রে অনিয়ম এবং ‘নিট’ (NEET) পরীক্ষার নজিরবিহীন প্রশ্নফাঁসের বিরুদ্ধে রাজপথে নামা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এবার সাধারণ শিক্ষার্থীদের ওপর সরকারি বাহিনীর এই বলপ্রয়োগের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রী ও দিল্লি পুলিশের কড়া সমালোচনা করে অরিজিৎ সিং অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন:
“আপনারা তো এখন সাধারণ শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু কিন্তু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য!”
শিক্ষাক্ষেত্রে ক্রমাগত দুর্নীতি ও প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বস্তরের শিক্ষার্থীরা, যেখানে মূল ভূমিকা পালন করছে উদীয়মান সামাজিক-রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আন্দোলনকারীদের দাবি, তাঁরা একদম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। তবে তাঁদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের রক্তভেজা চেহারা ও পুলিশের নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পরেই দেশজুড়ে তীব্র ধিক্কার ও সমালোচনার ঝড় ওঠে।
✊ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সোচ্চার যারা:
• অরিজিৎ সিং: "পরিবর্তনই একমাত্র সত্য" বলে তীব্র ক্ষোভ ও হুশিয়ারি প্রকাশ।
• বলিউড তারকারা: শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহাসহ একাধিক প্রখ্যাত শিল্পী ও বুদ্ধিজীবী।
• বিশিষ্ট ব্যক্তিবর্গ: খ্যাতনামা লাদাখভিত্তিক সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন কর্মসূচিতে সংহতি জানান (যাঁকে পরবর্তীতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ)।
শিক্ষার্থীদের আন্দোলনে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রভাব ও সাধারণ মানুষের সমর্থন দিন দিন বেড়েই চলেছে। ভারতের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দমনের পথ ছেড়ে অবিলম্বে কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে ফলপ্রসূ আলোচনা শুরু করতে হবে। তা না হলে এই ক্ষোভ পুরো ভারতজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়বে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |