আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বিমান হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের পরও ইরান কখনো শক্তির সামনে আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার ভয়াবহ হামলার প্রসঙ্গ তুলে ধরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “যুদ্ধ কখনোই কোনো দেশের সামগ্রিক স্বার্থে বা কাম্য নয়। তবে যদি কোনো সাম্রাজ্যবাদী শক্তি মনে করে যে তারা ইরানের জাতীয় মর্যাদা, সার্বভৌম ভূখণ্ড ও পবিত্র মাতৃভূমিতে আঘাত করে দেশটিকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে বা পিছু হটিয়ে দেবে, তাহলে সেটি তাদের চরম ও ঐতিহাসিক ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়।”
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী ইসরায়েলি আগ্রাসন ও প্রতিরোধের উদাহরণ টেনে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, “বিগত তিন বছরেরও বেশি সময় ধরে একটি ছোট উপত্যকা ও তার জনগণকে আধুনিক সব অস্ত্র দিয়েও তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি। গাজার বীরেরা যদি মাথা নত না করে, তবে তেহরানকে এভাবে সামরিক শক্তি দিয়ে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয়।”
তিনি স্পষ্ট করেন, ইরান যুদ্ধের পক্ষে নয়, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে তেহরান বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না।
বর্তমানে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের ‘একাধিক গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্যবস্তুতে’ নতুন করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে এই আগ্রাসনের জবাবে বসে থাকেনি তেহরানও। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও মূল সেনাবাহিনী পাল্টা আঘাত হেনে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরসহ কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সাথে ওমান উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ও তাদের নির্দেশ অমান্য করা দুটি তেলবাহী বাণিজ্যিক জাহাজেও সফল হামলা চালানোর দাবি করেছে তেহরান।
এদিকে ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে, গত বুধবার (১০ জুন) গভীর রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিশেষ নির্দেশে’ ইরানের মূল ভূখণ্ড ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। হোয়াইট হাউজ ও পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, এই আকস্মিক হামলা ছিল ‘গত কয়েকদিনে আন্তর্জাতিক জলসীমায় ও মার্কিন ঘাঁটিতে ইরানের অযৌক্তিক এবং অব্যাহত আগ্রাসনের’ যোগ্য জবাব।
এই পাল্টাপাল্টি হামলার জেরে কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট ‘হরমুজ প্রণালী’ সব ধরনের জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরান। তেহরানের এই অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য এখন এক পূর্ণাঙ্গ ও নিয়ন্ত্রণহীন আঞ্চলিক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, যা পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |