পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, পরিবারে শোক
পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক আল আমিন (৩৬) চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (৮ মার্চ) ভোররাতে, আল আমিনসহ ১০-১৫ জনের একটি দল ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে আসে। এ সময় বিএসএফ তাদের ওপর গুলি চালায়। অন্যরা পালিয়ে আসতে পারলেও, আল-আমিন গুলিতে নিহত হন। পরবর্তীতে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়।
বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আল-আমিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।
খবর পেয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, বিএসএফের গুলিতে আল আমিন একজন চোরাকারবারি নিহত হয়েছে। ভারত ও বাংলাদেশের ১০-১৫ জন চোরাকারবারি বিএসএফকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।
এদিকে, বিএসএফের গুলিতে আল আমিন নিহত হওয়ার খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |