রাজধানীর পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড।
সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে নতুন করে 'ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড' রাখা হয়েছে।
এই সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ড এখন বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায়। এছাড়া, স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।
এদিকে, প্রধান কোচ ফিল সিমন্স এবং সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তাদের চুক্তি নবায়ন প্রক্রিয়া শুরু করতে আগ্রহী বিসিবি।
উল্লেখযোগ্য যে, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর বিসিবির দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশায় পরিবর্তন আনা হবে, যা এবার বাস্তবায়িত হলো।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |