ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা সফর: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর পর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাজধানীর উপকণ্ঠে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২২ নভেম্বর) স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন। তিনি পরবর্তী সময়ে সাভার এলাকার শহীদদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের অবদান স্মরণ করেন।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও তার সফরসঙ্গীদের বহনকারী ড্রুকএয়ারের ফ্লাইট সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ভুটানের প্রধানমন্ত্রী শনিবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৩টায় তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র বাংলাদেশ সফর এক নতুন দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা করছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার সফরের শুরু, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |