শেখ হাসিনার আগুন সন্ত্রাস সম্পর্কে বিতর্কিত বক্তব্য ভাইরাল
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
শেখ হাসিনার একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন, “কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনেই ফেলে দেবেন।” আরও একটি ভিডিওতে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি এভাবে গাড়িতে আগুন ও মানুষের জীবনে আগুন ধরাতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন।”
এই বক্তব্যগুলো ২০২৩ সালের ১২ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের স্মরণসভায় তিনি বলেন। সেখানে শেখ হাসিনা বলেন, “অবরোধ আর অগ্নিসন্ত্রাস করে আর যেন একটাও পার না পায়। যদি কোনোটা আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে ওই আগুনেই তাকে ফেলতে হবে, হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে, সেই হাতই পোড়াতে হবে। তাহলে এরা সোজা হবে, নাহলে সোজা হবে না।”
তিনি আরও বলেন, “অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের খুঁজে বের করে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জান-মালের সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। আমাদের আর কোনো কিছু নেই, আমাদের কোনো মুরুব্বি নেই। দেশের জনগণই আমাদের সব।”
এখন, যখন তার দল আওয়ামী লীগ ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দিচ্ছে, হাসিনার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও বিতর্কের সৃষ্টি করেছে। ব্যবহারকারীরা তার বক্তব্যের সঙ্গে দলের সাম্প্রতিক কার্যক্রমের মিলের বিষয়টি তুলে ধরছেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |