ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং এর দাফন হয়েছে দিল্লিতে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে বিএনপির জেলা পর্যায়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতন্ত্র ও আওয়ামী লীগ পরস্পর বিরোধী শব্দ। নব্বইয়ের গণআন্দোলনে এরশাদের পতন হয়েছিল, আর ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের দাফন-কাফন সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়নি, বরং তারা একটি গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচনের জন্য জীবন দিয়েছে। সংবিধান অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার জনগণের।”
এ সময় বিএনপির এই নীতিনির্ধারক প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, “উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা জনগণের ভাষা বোঝেন না, তাদের বিদায় করা উচিত।” পাশাপাশি তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |