রাজধানীতে ঝটিকা মিছিল: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জন গ্রেফতার
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, "বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানানো হয়নি।"
ডিএমপি জানায়, "এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।"
এদিকে, এই গ্রেফতারি অভিযান রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান ছিল এবং পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল
আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |