🇧🇩 মির্জা ফখরুল: ‘অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে’
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি মন্তব্য করেন, "অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং দেশের বর্তমান সংকটের জন্য তারা দায়ী।"
বিএনপি মহাসচিব বলেন, "নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ আর নেই। নির্বাচনের দিনই গণভোট হবে, দুটি ব্যালট থাকবে—একটি গণভোটের জন্য এবং অপরটি জাতীয় সংসদের জন্য। এই বিষয়ে কারও দ্বিমত থাকার কথা নয়।"
তিনি আরও বলেন, "গণভোটের মাধ্যমে সনদকে আইনি ভিত্তি ও সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে।"
ফখরুল ইসলাম অভিযোগ করেন, "যেদিন ঐকমত্যের নথি জমা দেওয়া হলো, সেদিন বৃষ্টি হচ্ছিল, তবে আমাদের সবার একমত হওয়ার পরে তা জমা দেওয়া হয়েছিল। কিন্তু, পরে দেখা গেলো, অনেক পার্থক্য ছিল এবং আমরা যে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম, তা উপেক্ষা করা হয়েছে। আমরা বলেছি, ‘ইটস অ্যা ব্রিচ অব ট্রাস্ট’। তারা সেই আস্থার সেতু ভেঙে দিয়েছে।"
তিনি বলেন, "আমরা নির্বাচন করতে চাই। নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত, তবে আজকে একটি মহল উঠে-পড়ে লেগেছে নির্বাচন বানচাল করার জন্য।"
ফখরুল আরও বলেন, "যারা বলে বিএনপি সংস্কার চায় না, তারা জাতিকে বিভ্রান্ত করছে। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, ১০ দফা, ২৭ দফা, ৩১ দফা দিয়েছি, সবই সংস্কারের জন্য।"
বিএনপির মহাসচিব বলেন, "যারা এই নিয়ে রাস্তায় নেমে গোলমাল করছেন, তাদের অনুরোধ করবো জনগণকে আর বিভ্রান্ত করবেন না। এক সময় আপনারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। আজকে জনগণ যে নির্বাচন চায়, তার বিরোধিতা করবেন না।"
মির্জা ফখরুল বলেন, "আমরা আমাদের মিত্রদের সঙ্গে একত্রে সরকার গঠন করতে চাই। যারা ১৫ বছর ধরে আমাদের সঙ্গে লড়েছেন, তাদের নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করতে চাই।"
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল
আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |