এনসিপির হাসনাত আব্দুল্লাহ: ‘কাবিনে সিগনেচার করেছেন, সংসারও করতে হবে’
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) লাকসামের বাইপাসে দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন, "যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলো, তখন আমরা সনদে স্বাক্ষর করিনি। সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা।"
তিনি আরও বলেন, "তবে অনেক দল সনদে স্বাক্ষর করলো এবং এখন একটি দল সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলবো, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে।"
হাসনাত আব্দুল্লাহ বলেন, "বিয়েই যদি করবা না, তাহলে কাবিলে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা, তাহলে কবুল কেন বললা? কবুল যেহেতু বলেছেন, কাবিনে সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে। যদি সংসার না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই।"
তিনি আরও যোগ করেন, "জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।"
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়ক সরকারের ও ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে। আজকে যারা ব্যালটের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করুন। কালকে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে।"
এর আগে, হাসনাত আব্দুল্লাহ লাকসামে জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন। লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন, আশিকুর ইসলাম, সাকিব হাসান, শরিপুর জামান, মোহাম্মদ মিনহাজ, আবদুল কাইয়ুম রিফাত, রাশেদুল ইসলাম, মাসুম বারী কাউসার, কাজী নাসির, নাজমুল করিব রিতু, আলামিন, ফাহারা এমরান, আমির হোসেন, সৌরভ প্রমুখ।
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল
আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |