বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭,৯১৭ জন উত্তীর্ণ: মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে”
📝 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৭,৯১৭ জন প্রার্থী। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে, যার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বার কাউন্সিল জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।আইনজীবী হিসেবে সনদ লাভের প্রক্রিয়া
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপে পরীক্ষা দিতে হয়। প্রথমত, আইনের ওপর স্নাতক উত্তীর্ণ হওয়ার পর, একজন সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। এরপর, ছয় মাস অতিক্রম হওয়ার পর এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হলে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।
সনদ লাভের পর, সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদান করে আইন পেশা শুরু করতে পারেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |