| বঙ্গাব্দ

দিল্লি রেলস্টেশনে পূণ্যার্থীদের ভিড়ে ১৮ জনের মৃত্যু, আহত কয়েকশ'

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 16-02-2025 ইং
  • 4703995 বার পঠিত
দিল্লি রেলস্টেশনে পূণ্যার্থীদের ভিড়ে ১৮ জনের মৃত্যু, আহত কয়েকশ'
ছবির ক্যাপশন: পূণ্যার্থীদের ভিড়ে ১৮ জনের মৃত্যু,

দিল্লি রেলস্টেশনে পূণ্যার্থীদের ভিড়ে ১৮ জনের মৃত্যু, আহত কয়েকশ'

ভারতের দিল্লি রেলস্টেশনে মহাকুম্ভ মেলায় পূণ্যার্থীদের ভিড়ে ভয়াবহ হুড়োহুড়িতে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। আহত হয়েছেন কয়েকশ' মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রয়াগরাজের উদ্দেশে হাজার হাজার পূণ্যার্থী রেলস্টেশনে জড়ো হন। দু'টি ট্রেন বাতিল হওয়ায় ভিড় আরো বেড়ে যায়। রাত ৮টার দিকে শুরু হয় হুড়োহুড়ি, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি ট্রেন থামতেই পূণ্যার্থীরা হুমড়ি খেয়ে পড়েন এবং ভিড়ের চাপে অনেকেই পদদলিত হন।

নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলেও ভিড় নিয়ন্ত্রণ করতে পারছিল না। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ট্রেন এবং অতিরিক্ত যানবাহন ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনা ভারতের রেল যাত্রার নিরাপত্তা ব্যবস্থা এবং বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোর সময় জনসাধারণের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency