এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নতুন রাজনীতি এবং কৃষকদের অধিকার আদায়ের আহ্বান"
🖋️ প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ২১ অক্টোবর এক সাংবাদিক মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় কৃষকের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “চাল-ডালের ন্যায্য মূল্য নির্ধারণ না করতে পারার কারণে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশাচালক হতে বাধ্য করেছে।”
ব্যারিস্টার ফুয়াদ কুড়িগ্রামের কৃষকদের উদ্দেশ্যে বলেন, “আমি সেই সব কৃষক ভাইদের বলতে চাই পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে। আপনারা যদি নিজেদের ভাগ্য বদলাতে চান, তবে আপনাদের নতুন রাজনীতি করতে হবে। এই রাজনীতি হচ্ছে বিবেকের রাজনীতি, ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করা।”
তিনি আরও বলেন, “যদি আপনারা গুণ্ডাদেরকে নির্বাচিত করেন, তাহলে সারাজীবন ভুগতে হবে। তবে, সবাই মিলে লড়াই করে আমরা পরিবর্তনের রাজনীতি ফিরিয়ে আনব।”
২১ অক্টোবর সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়, পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যারিস্টার ফুয়াদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং এলাকার জনগণকে নতুন রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান, সঞ্চালক জাহিদুল ইসলাম জুয়েল এবং জেলা ও উপজেলা কমিটির নেতারা।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডা. নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরিবের ডাক্তার এবং জনগণের জন্য নিবেদিত প্রাণ।”
তিনি এলাকার জনগণকে এবি পার্টির ছায়াতলে আসার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারব। আমাদের উদ্দেশ্য শুধু একটি মানবিক, সৎ এবং জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি করা।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |