| বঙ্গাব্দ

নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী আছে : প্রেসসচিব

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-02-2025 ইং
  • 4755205 বার পঠিত
নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী আছে : প্রেসসচিব
ছবির ক্যাপশন: নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী আছে : প্রেসসচিব

নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী আছে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

ঢাকা: নতুন বাংলাদেশের সঙ্গে পুরো বিশ্ব এবং বাংলাদেশের জনগণ আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিরতি চলাকালে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের প্রতিবেদনের প্রেক্ষাপট

প্রেসসচিব বলেন, "জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদন প্রকাশের পর সবাই জানতে পেরেছে, জুলাই-আগস্টের আন্দোলনে কী রকম ভয়ানক গণহত্যা সংঘটিত হয়েছিল এবং কে নির্দেশ দিয়েছিল। কিভাবে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল।"

তিনি আরও বলেন, "আমরা যে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি, সেই নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী ও বাংলাদেশের সবাই আছে।"

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

প্রেসসচিব আরও বলেন, "আজকে মহৎ একটা উদ্যোগ শুরু হলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের মাধ্যমে। আমরা এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে কী রকম বাংলাদেশ চাই সেটা নির্ধারিত হবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency