| বঙ্গাব্দ

আয়নাঘরের আলামত ধ্বংস নিয়ে তদন্ত, গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জড়িত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 3836244 বার পঠিত
আয়নাঘরের আলামত ধ্বংস নিয়ে তদন্ত, গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জড়িত
ছবির ক্যাপশন: আয়নাঘরের আলামত ধ্বংস নিয়ে তদন্ত

আয়নাঘরের আলামত ধ্বংস: তদন্তে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আয়নাঘরের আলামত ধ্বংস করা হয়েছে কি না, তা তদন্ত করছে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি বলেন, পরিদর্শনকৃত আয়নাঘরের কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় যৌথবাহিনীর গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সাথে দেশি-বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মী, ভুক্তভোগী এবং কয়েকজন উপদেষ্টা ছিলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এসব তথ্য জানান।

প্রেস সচিব আরও বলেন, দেশে সাত থেকে আটশর বেশি আয়নাঘর বা টর্চার সেল রয়েছে এবং সেগুলো সব খুঁজে বের করা হবে। তিনি বলেন, গুম-খুনের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে তা বর্তমান সরকারের সফলতা।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগামী দুই দিনের জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন এবং শুক্রবার দেশে ফিরবেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency