| বঙ্গাব্দ

যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ ফেব্রুয়ারি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 4746107 বার পঠিত
যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু, আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ ফেব্রুয়ারি
ছবির ক্যাপশন: যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজশাহী থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় নবনির্মিত রেল সেতু দিয়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই রেল সেতুর মাধ্যমে নিয়মিত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।

রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, ৪.৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। নিরাপত্তার জন্য দুই পাড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। নতুন রেল সেতুর চালুর ফলে, বুধবার থেকেই যমুনা সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে।

প্রকল্পের নির্মাণ কাজ ২০২০ সালের আগস্টে শুরু হয় এবং এর ব্যয় ছিল ৯ হাজার ৭৩৪.৭ কোটি টাকা, যা পরবর্তীতে বেড়ে ১৬ হাজার ৭৮০.৯৬ কোটি টাকা হয়েছে। এই প্রকল্পের জন্য জাইকা ঋণ হিসেবে ১২ হাজার ১৪৯.২ কোটি টাকা প্রদান করেছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency