অস্ট্রেলিয়ার জন্য চ্যাম্পিয়নস ট্রফির আগে একের পর এক দুঃসংবাদ
ক্রিকেটের রাজ্যে অস্ট্রেলিয়া এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি, যারা ওয়ানডে বিশ্বকাপে ছয়বার চ্যাম্পিয়ন, আর চ্যাম্পিয়নস ট্রফিতে দুইবার শিরোপা জয়ী। তবে, এক সপ্তাহ পর শুরু হতে চলা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে অস্ট্রেলিয়ার জন্য এসেছে একের পর এক দুঃসংবাদ।
অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস ত্রয়ী স্টার্ক, কামিন্স, ও হ্যাজেলউড বরাবরই প্রতিপক্ষদের জন্য ভয়ঙ্কর ছিল। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এই ত্রয়ী কোনোভাবে থাকবে না। ইতিমধ্যেই চোটের কারণে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ দল থেকে বাদ পড়েছেন। আরেকটি বড় ধাক্কা হিসেবে অবসর ঘোষণা করেছেন মার্কোস স্টয়নিস, আর এবার ব্যক্তিগত কারণে মিচেল স্টার্কও সরে দাঁড়ালেন।
স্টার্কের স্কোয়াড থেকে সরে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া স্কোয়াডে এসেছে পাঁচটি পরিবর্তন। নতুন খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছেন শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেসার-ম্যাগগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংঘা। অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করবেন স্টিভেন স্মিথ, আর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন কুপার কনলি।
এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়ার এই পরিবর্তিত স্কোয়াড চ্যাম্পিয়নস ট্রফিতে কতটা ভালো পারফর্ম করতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |