| বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফি বিশ্বকাপের চেয়েও কঠিন: বাভুমা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 10-02-2025 ইং
  • 4750510 বার পঠিত
চ্যাম্পিয়নস ট্রফি বিশ্বকাপের চেয়েও কঠিন: বাভুমা
ছবির ক্যাপশন: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফি বিশ্বকাপের চেয়েও কঠিন: বাভুমা

আইসিসির সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ ক্রিকেট। তবে একই ফরম্যাটের আরেকটি প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবার এই দুই টুর্নামেন্টের তুলনা টেনে চ্যাম্পিয়নস ট্রফিকে বিশ্বকাপের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক ও কঠিন বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

বিশ্বকাপ বিভিন্ন সময় গ্রুপ, রাউন্ড রবিন কিংবা লিগ সিস্টেমে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি বরাবরই গ্রুপভিত্তিক ফরম্যাটে হয়ে আসছে। বিশ্বকাপে দলের সংখ্যা বেশি হওয়ায় টুর্নামেন্টটি দীর্ঘ হয় এবং দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ খুবই সীমিত। এখানে প্রতিটি দল মাত্র তিনটি গ্রুপ ম্যাচ খেলে, যার ফলে একটি ভুল পদক্ষেপই বড় ক্ষতির কারণ হতে পারে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টে ৮ দল অংশ নেবে এবং দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। দক্ষিণ আফ্রিকা পড়েছে শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তানের গ্রুপে। এর আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

লাহোরে এক সংবাদ সম্মেলনে বাভুমা বলেন, “বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা করার, পুনর্গঠিত হওয়ার ও গতি ধরে রাখার সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে এমন কোনো সুযোগ নেই। শুরু থেকেই ভালো খেলতে হবে, নয়তো বিদায়ের শঙ্কায় থাকতে হবে।”

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দারুণ পারফর্ম করেছিল। ১০ দলের রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচের মধ্যে ৭টিতে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছিল তারা। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে দল মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে, তাই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই অতি গুরুত্বপূর্ণ। রান রেটের ওপরও নির্ভর করবে অনেক কিছু।

উল্লেখ্য, আইসিসির ইভেন্টে দক্ষিণ আফ্রিকার একমাত্র অর্জন ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। এবারও তারা শিরোপার জন্য লড়াই করতে প্রস্তুত।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency