“এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টা: ১২ দলীয় জোটের তীব্র নিন্দা”
বিডিএস বুলবুল আহমেদ
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট। শনিবার (৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত কয়েক দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্বের ওপর হত্যার উদ্দেশ্যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এর মধ্যে ববি হাজ্জাজ, নুরুল হক নুর ও খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলা একই সূত্রে গাঁথা।
তাদের ভাষায়, “ফ্যাসিবাদবিরোধী নেতৃবৃন্দকে হত্যাচেষ্টা মানে জুলাই আন্দোলনের ওপর আঘাত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং নির্বাচন ও বাংলাদেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ।”
১২ দলীয় জোট অভিযোগ করেছে, এসব ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা দাবি করে, “প্রতিবেশী দেশে অবস্থান নিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।”
বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা ও তার অনুসারীদের প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত ও জোরদার করতে হবে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন—
১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার
জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম
বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ
ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম
ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব
ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম
নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন
১২ দলীয় জোটের যৌথ বিবৃতি (৬ সেপ্টেম্বর ২০২৫)
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হামলার ঘটনাবলি সংক্রান্ত রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চলমান নেতৃত্বের বক্তব্য
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |