| বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে এক দিনে গ্রেফতার ১,৩০৮ জন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 09-02-2025 ইং
  • 6205903 বার পঠিত
অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে এক দিনে গ্রেফতার ১,৩০৮ জন
ছবির ক্যাপশন: অপারেশন ডেভিল হান্ট

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’, এক দিনে গ্রেফতার ১,৩০৮ জন

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে পরিচালিত এই অভিযানে এক দিনে ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার দুপুর পর্যন্ত চলা অভিযানে মেট্রোপলিটন এলাকায় ২৭৪ জন এবং বিভিন্ন রেঞ্জে ১,০৩৪ জনকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, “দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে।”

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে এবং সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারে তৎপর রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান আরও কিছুদিন চলতে পারে এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency