নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ আগস্ট ২০২৫
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য জানান।
২১ আগস্ট ২০২৫
বিপিএম-৬: ২৫৮৬ কোটি ১২ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংক: ৩০৮৫ কোটি ৬৮ লাখ ডলার
১৭ আগস্ট ২০২৫
বিপিএম-৬: ২৫৮০ কোটি ৬৮ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংক: ৩০৮০ কোটি ৯৯ লাখ ডলার
১৪ আগস্ট ২০২৫
বিপিএম-৬: ২৫৮২ কোটি ৭৩ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংক: ৩০৮৩ কোটি ৫২ লাখ ডলার
১০ আগস্ট ২০২৫
বিপিএম-৬: ২৫২৩ কোটি ২৩ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংক: ৩০২৪ কোটি ৮১ লাখ ডলার
৬ আগস্ট ২০২৫
বিপিএম-৬: ২৫০৫ কোটি ৭৮ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংক: ৩০০৭ কোটি ৭৬ লাখ ডলার
৪ আগস্ট ২০২৫
বিপিএম-৬: ২৪৯৭ কোটি ডলার
বাংলাদেশ ব্যাংক: ৩০০৮ কোটি ডলার
২৪ জুলাই ২০২৫
বিপিএম-৬: ২৪৯৮ কোটি ৮২ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংক: ৩০০৪ কোটি ৫ লাখ ডলার
১৬ জুলাই ২০২৫
বিপিএম-৬: ২৪৯৯ কোটি ৫৪ লাখ ডলার
বাংলাদেশ ব্যাংক: ৩০০২ কোটি ৬৬ লাখ ডলার
গত মে-জুন মেয়াদে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ২০১ কোটি ৯৪ লাখ ডলার পরিশোধের পর জুলাইয়ের শুরুতে রিজার্ভ কমে গিয়েছিল। তবে এর পর থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণ, রপ্তানি আয় এবং প্রবাসী আয়ে (রেমিট্যান্স) ইতিবাচক ধারা রিজার্ভে স্থিতিশীলতা আনতে সহায়তা করছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |