ঢাকা, ১৭ আগস্ট ২০২৫ – রাজধানীর বারিধারায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল। রবিবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ সবসময় ন্যায়বিচার ও স্বাধীনতার আন্দোলনের পাশে রয়েছে, ফিলিস্তিনের ক্ষেত্রেও আমাদের অবস্থান একই।”
নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই ফিলিস্তিনের মেধাবী তরুণরা বাংলাদেশে পড়াশোনা করে দক্ষ হয়ে দেশে ফিরে গিয়ে রাষ্ট্র গঠনে অবদান রাখুক।”
এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দলের প্রেস ব্রিফিং, ১৭ আগস্ট ২০২৫
ফিলিস্তিন দূতাবাস, ঢাকা
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |